বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সীতাকুণ্ডে আ. লীগের নির্বাচনী মিছিলে পেট্রলবোমায় আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ঘিরে চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের নির্বাচনী মিছিলে পেট্রলবোমা হামলা হয়েছে।

আজ মঙ্গলবার ২৫ ডিসেম্বর, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাদাম বিরিহাটে এ ঘটনা ঘটে। হামলায় তিনজন দগ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডের ঘটনায় আহত চার জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন দগ্ধ। অন্যজন শরীরে আঘাত পেয়েছেন।

চট্টগ্রাম-৪ আসনের বর্তমান সংসদ সদস্য দিদার বলেন, দুপুরে তিনি যখন সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছিলেন, তখনই তার কর্মীদের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে খুব দ্রেুাত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ