বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

নির্বাচনি মাঠের পরিবেশ আগের চেয়ে ভালো: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আগের চেয়ে ভোটের মাঠের পরিবেশ ভালো আছে। এমনকি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরুর পর যে পরিবেশ ছিল, তার চেয়ে এখনকার পরিবেশ অনেক ভালো।

আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাজধানীর সেন্ট্রাল উইমেন কলেজে আয়োজিত প্রিজাইডিং অফিসারদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে ওপর প্রশিক্ষণে এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

ইভিএম এর উপকারিতার ব্যাপারে সিইসি বলেন, ইভিএম একটি ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে ভোট দিলে সেই ভোট সঠিক জায়গায় প্রয়োগ হবে।

এটি একটি খুব সহজ পদ্ধতি। ইভিএম পদ্ধতিতে একজনের ভোট আরেকজন দেওয়ার সুযোগ নেই। তাই ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার আগে সবারই এর ব্যবহার সম্পর্কে জানতে হবে। এজন্যই ইভিএম নিয়ে ক্যাম্পেইনের ব্যবস্থা করা হয়েছে।

ইসির সঙ্গে বৈঠক থেকে ঐক্যফ্রন্টের নেতাদের উঠে যাওয়ার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব ব্রিফ করবেন। আমার কিছু বলার নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ