রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে  সৌদিতে মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও মুক্তি চায় জমিয়ত তাহাফফুজে খতমে নবুওয়তের ঢাকা মহানগরীর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

‘ধানের শীষের প্রার্থীদের প্রচারে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে সোমবার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল সোমবার ধানের শীষের প্রার্থীদের প্রচারে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও জানিয়েছেন, এদিন ‘আওয়ামী লীগ ও পুলিশের হামলায়’ ধানের শীষের ১৯ প্রার্থীসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

রিজভী বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গতকাল ছিল বিএনপি প্রার্থীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন। হামলা করে গুলি করে বিএনপি প্রার্থীদের রক্তাক্ত করেছেন আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

তিনি বলেন, ‘সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতা মওদুদ আহমদের গাড়িতে ভয়ঙ্কর হামলা করা হয়েছে। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের ওপরও এদিন সশস্ত্র হামলা হয়েছে। দলের যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের ওপর আবারও হামলা করা হয়েছে এদিন।’

তিনি আরও বলেন, ‘লক্ষ্মীপুরে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কিশোরগঞ্জে ধানের শীষের প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান ও শরীফুল আলম, শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রচারে সশস্ত্র হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।’

রুহুল কবির রিজভী বলেন, ‘শেরপুরে ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, বরিশালে সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ওপর হামলা হয়েছে। এদিন আরও হামলা হয়েছে ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুক, ফজলুল আজিম, শাহ মোয়াজ্জেম হোসেন, সেলিম রেজা হাবিব, আজহারুল ইসলাম মান্নান ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের ওপর।’

তিনি বলেন, ‘গত এক সপ্তাহ ধরে কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী হাসিনা আহমেদ অবরুদ্ধ হয়ে আছেন। সন্ত্রাসীরা গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। গতকাল রাতে সপরিবারে মিজানুর রহমান সিনহা হামলার শিকার হয়েছেন। এ ছাড়া হামলায় খাগড়াছড়িতে ব্রাশফায়ারে মারা গেছেন দুই ব্যক্তি।’

তিনি বলেন, ‘ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মঙ্গলবার সকালে নির্বাচনী গণসংযোগে বের হলে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা করেছেন। তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ