বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

ইসি-প্রশাসনকে চাপে রাখতেই অভিযোগ: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ঐক্যফ্রন্টসহ বিভিন্ন দল ও প্রার্থীদের অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মুহাম্মদ আছাদুজ্জামান মিয়া বলেছেন, এটা তাদের কৌশল। নির্বাচন কমিশন ও প্রশাসনকে চাপে রাখতেই অভিযোগ করা হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে বড়দিন উপলক্ষে রাজধানীর বনানী ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার আরো বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসনকে চাপে রাখার কৌশল হিসেবে কোনো কোনো দল বা প্রার্থী অভিযোগ করছেন। এটা তাদের কৌশল। তারা এটা করতে পারে। তবে আমি প্রজাতন্ত্রের কর্মচারী। আমি এ বিষয় নিয়ে মন্তব্য করব না।

তিনি আরও বলেন, রাজনীতিবিদরা অভিযোগ দিতে পারেন। তারা নানা ধরনের অভিযোগ করতে পারেন। আমি মনে করি- এটি বিরোধী পক্ষ, নির্বাচন কমিশন কিংবা প্রশাসনকে চাপের মুখে রাখার কৌশল। এটা কোনো কোনো দলের স্ট্র্যাটেজিও হতে পারে।

এ সময় নির্বাচনে ভোট চাওয়ায় কোনো প্রতিবন্ধকতা নেই উল্লেখ করে ঢাকা মহানগর এলাকায় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে বলেও জানান ডিএমপি কমিশনার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ