বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

মোবাইল কোর্ট পরিচালনায় ৬৩৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ৬৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসন ক্যাডারের উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

নিয়োগপ্রাপ্তরা ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ২৭ ডিসেম্বর অবশ্যই সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করবেন। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ বিভাগীয় কমিশনারের কাছে যোগ দিতে বলা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা প্রয়োজনীয়তার নিরিখে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন বলে আদেশে বলা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ