বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

নির্বাচন করতে পারছেন না বিএনপির ৭ প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাতজনের প্রার্থিতা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থীরও প্রার্থীতার স্থগিতাদেশ বহাল রেখেছেন আদালত। প্রার্থীতা হারানো সবাই উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করছিলেন।

আজ সোমবার (২৪ ডিসেম্বর) প্রার্থীদের করা আপিল আবেদনের শুনানিতে সুপ্রিমকোর্টের অবকাশকালীন চেম্বার আদালতের বিচারপতি নুরুজ্জামান ননী হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন। হাইকোর্টের দেয়া রায় চেম্বার আদালত বহাল রাখায় প্রার্থীতা হারাচ্ছেন বিএনপির সাত এ এক স্বতন্ত্র প্রার্থী।

বিএনপির প্রার্থিতা হারানো সাতজন হলেন- ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক,ঢাকা-২০ আসনের তমিজ উদ্দিন, জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার, জয়পুরহাট-১ আসনের মো. ফজলুর রহমান।

ঝিনাইদহ-২ আসনের এম এ আব্দুল মজিদ, রাজশাহী-৬ আসনের আবু সাঈদ চাঁদ, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হলেন ময়মনসিংহ-৮ আসনের মাহমুদ হাসান সুমন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ