বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

দুর্নীতি মামলায় নওয়াজ শরিফের সাত বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলেন নওয়াজ শরিফ। অল-আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছর কারাদণ্ডের নির্দেশ দিল পাক আদালত। তবে ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট দুর্নীতি মামলায় তাঁকে ছাড় দিয়েছেন বিচারক।

এক সপ্তাহ আগে এ দুর্নীতি মামলার রায় স্থগিত রাখে বিচারপতি মহম্মদ আরশাদ মালিক। তবে সোমবারের মধ্যে এই দুই মামলার রায় তাঁকে দিতেই হত। কেনান সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল সোমবারের মধ্যে দুটি মামলার রায় দিতেই হবে।

তিনবারের এ প্রধানমন্ত্রী ৬৮ বছরের নওয়াজের সাজা ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার আগে শরিফ জানান, মাথা নোওয়ানোর মতো কাজ তিনি করেননি। সত্‍ভাবে দেশের জন্য কাজ করে গিয়েছি।

শরিফের বিরুদ্ধে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো(ন্যাব) শরিফের বিরুদ্ধে অ্যাভেনফিল্ড প্রোপারটিজ, ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট ও অল-আজিজিয়া এই তিনটি দুর্নীতি মামলার তদন্ত শুরু করে।

সুপ্রিম কোর্ট তদন্তকারীকে নির্দেশ দেয় ছ'মাসের মধ্যে মামলা গোটাতে হবে। তবে তার চেয়ে বেশি সময় নিয়ে নেয় ন্যাব।

সেপ্টেম্বর মাসে ইসলামাবাদ হাইকোর্ট তিনজনকে জামিনে মুক্তি দেয়। এর আগে পানামা পেপারস দুর্নীতি মামলায় ২০১৭ সালে দোষী সাব্যস্ত হন নওয়াজ। তার জেরে খোয়াতে হয় প্রধানমন্ত্রীর পদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ