মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাখাইনে ফের সেনা অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে আবারও তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চালিয়েছে।

মিয়ানমার সেনাপ্রধানের অফিস বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, রোহিঙ্গা মুসলিমদের হামলার শিকার হওয়া চারজন বৌদ্ধের মধ্যে দুজনের মৃত্যু হওয়ার পর এ অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

সেনাবাহিনী জানায়, ওই হামলার ঘটনা ঘটেছে রাখাইনের মংডু টাউনশিপের পিউ মা ক্রিক এলাকায় গত ১৭ ডিসেম্বর সন্ধ্যার দিকে।

বিবৃতিতে জানানো হয়েছে, রাখাইনের বৌদ্ধ ধর্মাবলম্বী দুই ব্যক্তি মাছ ধরতে যাওয়ার পর আর ফিরে আসেনি, পরে তাদের গলাকাটা লাশ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।

একই দিন ওই এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায়ের দুই ব্যক্তির ওপর হামলা চালায়। ওই দুজন প্রাণে বাঁচলেও তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এরপরই মূলত অভিযান শুরু করা হয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মিন অং হ্লেইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনী আবারও তৎপরতা শুরু করেছে এবং ‘পিউ মা ক্রিক সংলগ্ন এলাকায় ক্লিয়ারেন্স অপারেশন’ চালাচ্ছে।

সুত্র: চ্যানেল নিউজ এশিয়া

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ