বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার নিন্দা যুক্তরাজ্যের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিকবিষয়ক মন্ত্রী মার্ক ফিল্ড। তিনি নাগরিক সমাজের কিছু সংগঠনকে নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ না দেয়ায় উদ্বেগও প্রকাশ করেন।

মার্ক ফিল্ড বলেন, যখনই তিনি বা পার্লামেন্ট সদস্যরা বাংলাদেশে আসেন প্রত্যেকেরই একান্ত প্রত্যাশা থাকে এ দেশের লোকজন উন্নতি ও সমৃদ্ধি লাভ করুক। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা দেখছি তা দুঃখজনক।

ব্রিটিশ মন্ত্রী বলেন, বৃহত্তর অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটি প্রকৃত প্রতিনিধিত্বশীল সংসদ উপহার দিতে আমরা বাংলাদেশের সবাইকে সহিংসতা পরিহার ও একটি গণতান্ত্রিক নির্বাচন করার আহ্বান জানাই।

এদিকে জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানা গেছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মহাসচিবের মুখপাত্র শুক্রবার এমনটি জানিয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ