শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

জামালপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামালপুরের মেলান্দহ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার দুপুরে উপজেলার মধ্যেরচর গ্রামের ঝিনাই নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম মুহাম্মদ জুয়েল (৩২)। তিনি জামালপুর পৌরসভার বামুনপাড়া এলাকায় আব্বাস আলীর ছেলে এবং শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেন জানান, দুপুরে মধ্যেরচর গ্রামের ঝিনাই নদীর পাড়ে একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত জুয়েলের বুকে ধারালো অস্ত্রের আঘাত ও গলা কাটা ছিল।

তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ ঝিনাই নদীর পাড়ে ফেলে যায় দুর্বৃত্তরা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ