বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ওয়ার্কার্স পার্টির পোস্টারে প্রধানমন্ত্রীর ছবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোস্তফা লুৎফুল্লাহ তার নির্বাচনী পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করায় আচরণ বিধির লঙ্ঘন হয়েছে। এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ দীদার বখত।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনে জমা দেওয়া লিখিত অভিযোগে দীদার বখত বলেছেন, তার আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা লুৎফুল্লাহ তার নির্বাচনী পোস্টারে নিজের দল ওয়ার্কার্স পাটির প্রধান রাশেদ খান মেননের ছবি ব্যবহার না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করেছেন, যা আচরণবিধির লঙ্ঘন।

এই ছবি ব্যবহার করে দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। সেই সঙ্গে তার সুনাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার অপচেষ্টা করা হয়েছে।

এ বিষয়টি বিবেচনায় নিয়ে মোস্তফা লুৎফুল্লাহর যথাযথ বিচার করার দাবি জানানো হয়েছে লাঙ্গলের প্রার্থীর চিঠিতে।

‘তারেক রহমান ড. কামালকে ভাড়া করেছে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ