শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আওয়ামী লীগের মিছিলে পেট্রল বোমা হামলা আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের মুক্তাগাছা পৌর এলাকায় আওয়ামী লীগের মিছিলে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সে সময় একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এবং আনোয়ার হোসেন নামে একজন আহত হন।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় গুরুতর আহত আনোয়ার হোসেনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পর থেকে মুক্তাগাছায় বিরাজ করছে থমথমে অবস্থা।

শহর আওয়ামী লীগের আহ্বায়ক আরব আলীর অভিযোগ বিএনপির নেতাকর্মীরাই এ হামলা করেছে।

মুক্তাগাছার থানার ওসি আলী আহম্মদ মোল্লা জানান, আওয়ামী লীগের একটি মিছিল রাত সাড়ে ৯টার দিকে বের হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস অফিসের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত হামলা চালায়। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

উড়ো চিঠিতে সিরাজগঞ্জের জেলা প্রশাসককে হুমকি

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ