বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সামাজিক মাধ্যমে গুজব ছাড়ানোর দায়ে আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে  মো. ওয়াহিদুন্নবী (৪৭), আরাফাত তারুন্য তামাদি (৩৭) ও আব্দুল্লাহ জাবিদ (৪৫) নামের এই তিন ব্যক্তিকে আটক করে।

র‌্যাব-২ এর উপ-অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,  আটকরা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে আসছিল।

তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন মনগড়া প্রচারণা চালাচ্ছিল। মাদকের বিরুদ্ধাচারণের বিষয়টি তারা মানুষের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করছিল।

তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে অপরাধ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসপি ফারুকী।

ইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ