বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ফরিদপুর জেলা প্রশাসককে প্রাণনাশের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উড়োচিঠির মাধ্যমে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

ডাকযোগে পাঠানো অজ্ঞাত ব্যক্তির লেখা ওই চিঠিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে এমন হুমকি দেয়া হয়।

জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করা হবে বলেও জানানো হয় ওই চিঠিতে।

জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া গণমাধ্যমকে জানান, খামের ওপর গোপনীয় লেখা চিঠিটি অফিসের সিএ’র মাধ্যমে তার হাতে আসে। লাল ও সবুজ কালি দিয়ে লেখা চিঠিটি তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার জন্য গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, একই ধরনের চিঠি মাদারীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসককেও দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ