বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালী-৩ (গলাটিপা-দশমিনা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে গলাচিপা থানায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী মাসুদ বাদী হয়ে মামলাটি করেন।

গলাচিপা থানা পুলিশের ওসি আক্তার মোর্শেদ জানান, মোবাইল ফোনে রনির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় গোলাম মাওলা রনিসহ ৬ জনের নামে একটি অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে।

গত সোমবার (১৭ ডিসেম্বর) সদ্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া পটুয়াখালীর-৩ আসনের মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনির একটি অডিও ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়। ১ মিনিট ৫ সেকেন্ডের এই ফোন আলাপে রনির সঙ্গে ছিলেন অপর এক বিএনপির নেতা।  ফোনালাপে রনির স্ত্রী কামরুন্নাহার রুনুর গাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাপানোসহ হাজার হাজার নেতাকর্মী দিয়ে থানা ঘেরাও করার নির্দেশ দেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ