বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

উড়ো চিঠিতে সিরাজগঞ্জের জেলা প্রশাসককে হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা ও তার পরিবারকে হুমকি দেয়া হয়েছে। একটি  উড়ো চিঠির মাধ্যমে এ হুমকি দেয়া হয়।

বুধবার সকালে সিরাজগঞ্জ ডিসি অফিসের ঠিকানায় চিঠিটি আসে। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খাকি রঙের খামে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে প্রেরকের নাম, ঠিকানা লেখা নেই। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আমার কর্মকাণ্ড তারা খেয়াল করছে। তিনদিনের মধ্যে আমি যদি ঠিক না হই তাহলে তারা আমাকে দেখে নেবে। শুধু আমাকে না আমার আত্মীয়-স্বজন ছেলে-মেয়ে ও সম্পত্তির উপর তারা নজর রাখছে। ঠিক না হয়ে গেলে তারা আক্রমণ চালাবে। এবং চিঠির শেষের অংশে লেখা আছে চলমান।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঘেরহাট, ফরিদপুর, বরগুনা ছাড়াও দেশের আরও কয়েকজন জেলা প্রশাসককে একই ধরনের চিঠি দিয়েছে অজ্ঞাত পরিচয়য়ের দুর্বৃত্তরা।

বরগুনার ডিসি কবির মাহমুদকে উড়ো চিঠিতে হুমকি

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ