বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

সান্তা সেজে হাসপাতালে বারাক ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেখা গেলো নতুন ভূমিকায়। বুধবার ওয়াশিংটনে অসুস্থ শিশুদের দেখতে তিনি একটি হাসপাতালে সান্তা সেজে গিয়ে হাজির হন।

তার মাথায় ছিল একটি সান্তা টুপি, কাঁধে ব্যাগবোঝাই উপহার। চিলড্রেন্স ন্যাশনাল হাসপাতালে ভর্তি শিশুদের তিনি উপহারের সঙ্গে খানিক্ষকণ আনন্দও দেন।

হাসপাতালের কর্মীদের ওবামা বলেন, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কর্মীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন।

‘অনেকগুলো দারুণ শিশু ও তাদের পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম।’ বলেন তিনি।

‘আমিও দু'টি মেয়ের বাবা। তাই বুঝতে পারি, নার্স-ডাক্তার-কর্মীরা যারা শিশুদের দেখাশোনা করছেন, তারা কতটা গুরুত্বপূর্ণ কাজ করছেন।’

আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট এখনও ওয়াশিংটনেই থাকেন। সেখানেই গত বছর একটি ছেলেমেয়েদের ক্লাবে তিনি সান্তা সেজে গিয়েছিলেন। সূত্র– এনডিটিভি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ