বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

রোহিঙ্গা নিপীড়নকে ‘গণহত্যা’ বলার আহ্বান মার্কিন সিনেটরদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা নিধন অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন সিনেটরদের একটি দ্বিপাক্ষিক গ্রুপ।

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে দেওয়া এক চিঠিতে এ আহ্বান জানানো হয়।

গত বছরের আগস্টে রাখাইনে সেনাদের রোহিঙ্গা নিপীড়নের মুখে ৭ লাখ মানুষ পালিয়ে আসে বাংলাদেশে। একে জাতিগত নির্মূল অভিযান বলে বর্ণনা করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্যরা।

পররাষ্ট্রমন্ত্রী পম্পেওর কাছে পাঠানো এক চিঠিতে গ্রুপটি বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব প্রতিবেদনে গণহত্যার পরিষ্কার প্রমাণ উপস্থিত থাকা সত্ত্বেও মন্ত্রণালয় গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে বলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না নেয়ায় আমরা হতভম্ব।

তারা বলেন, কোনো রকম অভিযোগ ছাড়াই রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করাকে গণহত্যা আখ্যা দেয়াই যুক্তিযুক্ত।

সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান ডেমোক্র্যাট সিনেটর বব মেনেনদেজের নেতৃত্বে ওই চিঠিতে স্বাক্ষর করেন, রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও, সুসান কলিন্স এবং ডেমোক্রেট সিনেটর এড মার্কি, টিম কেইন, বেন কার্ডিন ও জেফ মার্কলি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ