বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

গাইবান্ধা-৩ ধানের শীষের প্রার্থী ফজলে রাব্বীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার রাত ২টার পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। তিনি জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ ও উচ্চরক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন ফজলে রাব্বী চৌধুরী।

ফজলে রাব্বী জাতীয় পার্টির হয়ে গাইবান্ধা-৩ আসনে ১৯৮৬, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি পলাশবাড়ী উপজেলার তালুকজামিরা গ্রামে ১৯৩৪ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন।  ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ১৯৮৪ সালে জাতীয় পার্টিতে যোগদান করেন ফজলে রাব্বী। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভূমিমন্ত্রী, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এবং সংস্থাপনমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ