বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সুনামগঞ্জ-৩ এর প্রার্থী মাওলানা শাহীনুর পাশার জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জ-৩ আসনের বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা শাহীনুর পাশা চৌধুরী জামিন পেয়েছেন।

আজ বুধবার দুপুর ৩টায় শাহীনুর পাশা ফেইজবুক আইডি থেকে তার জামিনের সংবাদ পাওয়া যায়। তিনি একটি ছবি পোস্ট করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহর শুকরিয়া তিনি আমাকে মুক্ত করেছেন।

গতকাল মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকে এখন পর্যন্ত দরগাপাশা, পূর্ব পাগলা, আশারকান্দির খন্ডাংশ, পাইলগাও ও রাণীগঞ্জের যেসব কর্মসূচিগুলোতে উপস্থিত হতে পারেনি, সেসব এলাকার ভোটারদের কাছে ক্ষমা চান। এবং তিনি যেন নির্বাচিত হতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চান।

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এনপি নেতৃত্বাধীন ২০ দলের প্রার্থী মনোনীত হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২০ জুলাই সুনামগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে শাহীনুর পাশা চৌধুরী চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী এম এ মান্নানের সঙ্গে হারেন।

‘ক্ষমা চেয়ে ক্ষমতায় গিয়ে মানুষকে দুর্বিষহ করে তোলার দিন শেষ’

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ