বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

ভোটের দিন ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কিছুটা কম রাখার কথা ভাবছে নির্বাচন কমিশন। তবে নির্বাচনের ফল পাঠানোর সময় গতি স্বাভাবিক থাকবে।

আজ বুধবার নির্বাচন কমিশনের ইটিআই ভবনে ইলেকশন ম্যানেজমেন্ট সিসটেম, ক্যানডিডেট ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এবং রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে এক প্রশিক্ষণে একথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ।

হেলালুদ্দীন আহমেদ বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা বলেছেন, ভোটের দিন ইন্টারনেটের গতি কমিয়ে দিতে হবে।

অনুষ্ঠানে ইটিআই-এর পরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

গণনাকারীদের ভুলে নির্বাচন যেন পণ্ড না হয়, সতর্ক করলেন সিইসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ