বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

চাঁদাবাজির অভিযোগে সাভারে ৪ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে সাভার, ধামরাই ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, কারখানার মালিক, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সাধারণ মানুষকে জিম্মি করে ও ভয় ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল একটি প্রতারক চক্র।

গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার জামসিং মহল্লায় এক বাড়ীতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে চাঁদাবাজি ও এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে ভয়ংকর এই চাঁদাবাজ ও প্রতারক চক্রের মূল নায়ক মফিজুর রহমান সোহেলসহ তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে গ্রেফতারকৃত ৪ জন সহ ৭ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি মামলা দয়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

চক্রের আরো ৮ সদস্য ও পৃষ্টপোষকদের পুলিশ খুঁজছে। চাঁদাবাজির ঘটনায় আটক হওয়া চার জন হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার জোতকুড়া গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে মফিজুর রহমান সোহেল, ঢাকা জেলার ধামরাই থানার হরিদাসপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মবিনুর রহমান রবিন।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বুজরুক বোয়ানিয়া গ্রামের আবুল কালামের ছেলে নাজমুল হাসান (২৩), লক্ষিপুর জেলার রামগতি থানার চর আলগী গ্রামের এইচ এম হকের এইচ এম আতিক (৪৪)। মামলার এজাহার থেকে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার রিপন তালুকদারের বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টস ব্যবাসায়ী সাইফুল ইসলামের ভাড়া বাড়িতে প্রবেশ করে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে প্রতারক মফিজসহ ১১ জন প্রতারক। এ ধরনের হাজারো অপরাধের সঙ্গে তারা জড়িত ছিলো বলে জানায় পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ