বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ময়মনসিংহে মেয়রসহ বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ফুলপুর পৌরসভার প্যানেল মেয়রসহ বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আটক হওয়া তিনজন হলেন ফুলপুর উপজেলা কৃষকদলের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির মিলন, পয়ারী ইউনিয়ন যুবদলের সভাপতি লুৎফর রহমান ও সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা মো. সুমন মিয়া।

ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলপুর থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।

মেহেদী হাসান জানান, ১১ ডিসেম্বর বিকেল ৪টায় উপজেলায় শিক্ষক সমিতির সভা চলছিল। ওই সময় গ্রেপ্তারকৃতরা সভায় হামলা চালিয়ে ভাঙচুর ও হাতবোমা নিক্ষেপ করে।

এ সময় সাত-আটজন আহত হন। এই ঘটনায় দিবাগত রাত ১২টার পর ফুলপুর থানায় ২৯০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। মামলার বাদী উপজেলা শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম নোমান। সেই মামলার আসামি হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

‘প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ