বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মাহবুব তালুকদারের বক্তব্য ব্যক্তিগত ও অসত্য: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ‘লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে’ বলে মনে করেন না এমন বক্তব্য দেওয়ার পরদিন বলেছেন, এ বক্তব্য ব্যক্তিগত ও অসত্য।

আজ মঙ্গলবার বেলা ১১টায় রাঙামাটিতে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভার পর প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।

গতকাল সোমবার বিকালে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার কক্ষে সাংবাদিকদের বলেন, আমি মোটেই মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।

এ প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, এ বক্তব্য ব্যক্তিগত ও অসত্য।

তিনি আরো বলেন, সারা দেশে নির্বাচন উপলক্ষে প্রচারণা হচ্ছে, মিছিল হচ্ছে, মাইকিং হচ্ছে, পোস্টারিং হচ্ছে। এখানে আর কী আছে নির্বাচনের মাঠ লেভেল প্লেয়িং ফিল্ড হতে? নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। ছোটখাটো কিছু সংঘাত হয়ে থাকে। সেটা তেমন বড় কিছু নয়।

রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, সারা দেশের থেকে এখানকার অবস্থা ভিন্ন। তাই তিন পার্বত্য এলাকার অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের সহযোগিতার লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি।

নির্বাচনে অংশ নিতে পারছেন না খালেদা জিয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ