বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘বিএসএফের গুলিতে’ সীমান্তে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবদুর রহিম নামের এক বাংলাদেশি নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে আজ।

সোমবার সকাল ১০টার দিকে পুলিশ ওই সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় বিএসএফকে চিঠি দিয়েছে বর্ডার গার্ড় বাংলাদেশ (বিজিবি)।

মৃত আবদুর রহিম শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঝাড়ুটলা গ্রামের বাসিন্দা। ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এস এম সালাহ উদ্দিন আহম্মেদ জানান, নিহত রহিম একজন চোরাকারবারী।

রোববার তিনি ভারতে যান। ফেরার পথে আর্ন্তজাতিক সীমানা পিলার ১৭৮/এস সাব পিলারের ৫০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে রহিমের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশ ও বিজিবিকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের ২৪ বিএসএফের শুকদেবপুর ক্যাম্পকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে বিজিবি’র পক্ষ থেকে।

হত্যাকাণ্ড বিএসএফ ঘটিয়েছে, না নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে-তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান সালাহ উদ্দিন আহম্মেদ।

তবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) আতিকুল ইসলাম জানান, নিহত রহিমের মাথায় রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে। এতে প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে এ হত্যাকাণ্ড বিএসএফের গুলিতেই হয়েছে।

হামলা নির্যাতনে মরে গেলেও নির্বাচন বর্জন নয়: ড. কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ