শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঝিনাইদহে দুই সাংবাদিককে মারধর, অফিস ভাংচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝিনাইদহে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আবদুর রহমান মিল্টন ও স্থানীয় দেশেরবাণী পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার রাতে শহরের এইচএসএস সড়কের ‘ঝিনাইদহের চোঁখ’ অনলাইন পত্রিকা অফিসে তাদের হামলা চালায় বলে জানা গেছে।

এ সময় তারা অফিস ভাঙচুর করে মোবাইল ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে যায়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক মিল্টন গণমাধ্যমকে জানান, জহুরুল ইসলাম হিরো ও শামীমুল ইসলাম শামীম নামের দুই ব্যক্তি অফিসে এসে তাদের মারধর শুরু করেন। পরে অফিসের চেয়ার, টেবিল, কম্পিউটার ভাঙচুর করে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান।

এ ঘটনায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান ও সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দার বাবলুসহ জেলায় কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থলে যান। খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

‘ঐক্যফ্রন্ট নিজেরা নিজেদের ওপর হামলা চালাচ্ছে’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ