বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ইসরায়েলের কাছে সমরাস্ত্র কেনার চুক্তি আমিরাতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের কাছ থেকে সমরাস্ত্র কেনার চুক্তি করেছে। গত মাসে ইসরায়েলের সেনাপ্রধান গাদি আইজেনকোটের গোপন আমিরাত সফর করেন।

আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি বা আইপ্যাক এমনই জানিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী প্রভাবশালী প্রেসার গ্রুপ আইপ্যাকের প্রধান মর্ট ফ্রিডম্যান বলেন, ইসরায়েলি সেনাপ্রধান গত মাসে গোপনে দুইবার সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন।

তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ আইজেনকোট এসব সফরে আবুধাবির যুবরাজ ও আরব আমিরাতের সেনাবাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানসহ সে দেশের বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।

আইপ্যাকের চেয়ারম্যান জানিয়েছেন, শেখ মোহাম্মদের সঙ্গে আইজেনকোটের সাক্ষাতে সংযুক্ত আরব আমিরাত কুদস দখলদার ইসরায়েলের কাছ থেকে সমরাস্ত্র ক্রয়ের চুক্তি হয়েছে।

এছাড়া এসব সাক্ষাতে আরব আমিরাতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ইসরায়েল সফরের উপায় নিয়েও আলোচনা হয়।

সূত্র: পার্সটুডের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ