বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

‘৩০০ আসনেই বিএনপি নেতাকর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘জাতীয় সংসদের ৩০০ আসনেই বিএনপি প্রার্থীর সমর্থক ও নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। পুলিশের উপস্থিতিতেই এই হামলাগুলো সংঘটিত হয়। সব আসনেই বিএনপি প্রার্থীর পোস্টার লাগাতে বাধা দেওয়া হয়েছে, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে। ৩০০ আসনেই গণগ্রেফতার চলছে। এই সব হামলা, আক্রমণ, গ্রেফতার সিইসির ইঙ্গিতে অথবা প্রশ্রয়ে হয়েছে, এসবের জন্য তার দায় এড়ানোর কোনো সুযোগ নেই।’

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক প্রার্থীদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের ওপর হামলা হয়েছে। হামলার পর গতকাল বর্ষিয়ান জননেতা ড. কামাল হোসেনের নামে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। এই মামলা দায়েরের মাধ্যমে সরকার যে বার্তাটি দিল তা নিম্নরুচির।’

তিনি বলেন, ‘সরকারের কাছে আওয়ামী লীগ ও তাদের দোসররা ছাড়া আর কারও কানাকড়ি মূল্য নেই। ড. কামাল হোসেন সাহেবের যদি খামোশ বলা অন্যায় হয়ে থাকে তবে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই- এইচ টি ইমাম যখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংবাদিকদের ধমকিয়ে বলেন- তুমি কি বিএনপি যে বিএনপিরর মতো প্রশ্ন করো? তুমি কি মওদুদ? কই আপনি তো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি।’

তিনি আরও বলেন, ‘দুজন প্রার্থীকে কারাগারে আটক রাখা হয়েছে। আইনি জটিলতা সৃষ্টি করে খালেদা জিয়াসহ বেশ কয়েকজনের প্রার্থী হওয়া অনিশ্চিত করে রাখা হয়েছে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ