বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শারদীয় শুভেচ্ছা জানানোর শরয়ি বিধান উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে জোটের প্রস্তাব ওআইসির এবার মদিনার আকাশে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ধ্বংস করল সৌদি জোট গুলশানে দুই দিনের সুগন্ধি মেলা শুরু হচ্ছে শুক্রবার এক বছরে মাদরাসায় শিক্ষার্থী বেড়েছে ৪৩ হাজার মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি

ড. কামাল হোসেন ‘মাকাল ফল’: মতিয়া চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনকে ‘মাকাল ফল’।

তিনি বলেন, আপনার হুমকিতে দেশের বিবেকবান সাংবাদিক সমাজ চুপসে যাবে না। বরং আমি একাই আপনাকে দেখে নিতে পারি।

শনিবার নিজের নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার মুক্তিরবাজার প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন মতিয়া।

তিনি আরও বলেন, আপনি ক্ষমতার লোভে যুদ্ধাপরাধী ও তাদের পরিবারের সদস্যদের সাথে হাত মিলিয়ে জোট করে দেশের রাজনীতিটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, জাতি তা বুঝতে পারছে।

সরকারের ১০ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে তার ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট চান কৃষিমন্ত্রী।

তিনি বিএনপি-জামায়াত আগের মতোই প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ