বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

‘ড. কামাল বয়সের ভারে বেসামাল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐকফ্রন্টের প্রধান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বয়সের ভারে বেসামাল হয়ে পড়েছেন। এ জন্য পাস্তানি ভাষা ব্যবহার করছেন।

আজ শনিবার সকালে ফেনীর দাগনভুঁইয়ায় সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শনের সময় তিনি ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

তিনি বলেন, ড. কামাল খামোশ বলার মধ্য দিয়ে প্রমাণ করেছেন নষ্ট রাজনীতির প্রবর্তক তিনি।

তিনি বলেন, সাংবাদিক প্রশ্ন করেছে- ড. কামাল হোসেন বলেছেন কার টাকা খেয়েছো? সাংবাদিকদের যে তিনি অপমান করলেন, এ প্রশ্নটা সাংবাদিকরা কেন তাকে করেনি? গাড়ির ওপর হামলা তো পরে। তিনি পুরোনো পাকিস্তানি ভাষা ব্যবহার করেছেন।

তিনি আরও বলেন, দেশে নৌকার জোয়ার দেখে ঐক্যফ্রন্টের নেতারা বেপরোয়া বাসচালকের মতো হয়ে পড়েছেন।

দুঃখ প্রকাশ করলেন ড. কামাল হোসেন

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ