শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

জামাতের আমিরসহ ৩ নাশকতা মামলায় আটক ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাশকতার অভিযোগে ৩টি মামলা হয়েছে খুলনার ফুলতলায়। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিষ্ফোরণের ঘটনায় দুইটি ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হয়েছে।

আজ শনিবার বিকালে ফুলতলা থানায় এসব মামলা দায়ের হয় বলে জানা যায়। এ ঘটনায় জেলা জামায়াতের আমির (উওর) ইমরান হোসেনসহ বিএনপি ও জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে।

সূত্র মতে জানা যায়, শুক্রবার রাত সোয়া ৮টায় ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের পাশে বোমা বিষ্ফোরণ হয়। এরপর দামোদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বোমা হামলা হয়েছে। নিক্ষিপ্ত বোমাটি অফিসের পূর্ব পাশের দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি তখন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা ইমরান হোসেন, জার্জিস হোসেন, শেখ আলী আকবার ও বিএনপি নেতা ফিরোজ জমাদ্দারসহ ১২ জনকে আটক করে।

খুলনার ফুলতলা থানা পুলিশ জানায়, এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আ. জলিল ও আলী আজম বাদী হয়ে তিনটি মামলা করেন। যাচাই-বাছাই করে আসামিদের আদালতে চালান দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে গণমাধ্যমকে।

নির্বাচনে ইভিএম পরিচালনায় তিন সহস্রাধিক সেনাসদস্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ