বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কর্মীরা রক্ষা না করলে মরেই যেতাম: মির্জা আাব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের জন্য নির্বাচর্নী প্রচারণায় হামলার সময় দলের নেতাকর্মীরা রক্ষা না করলে মরে যেতেন বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শনিবার দুপুর আড়াইটায় শাহাজানপুরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে হামলার প্রতিবাদ জানিয়ে একথা বলেন তিনি।

মির্জা আব্বাস আরো বলেন, ‘হামলার সময় দলের নেতাকর্মীরা আমাকে রক্ষা না করলে আমি মরেই যেতাম। আমি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ঢাকা-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দলের প্রায় ৬০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, সরকারের পেটুয়া বাহিনী যুবলীগ ও ছাত্রলীগ পুলিশের আশ্রয়-প্রশ্রয়ে আমাদের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে। তারা আমাদের নেতাকর্মীদের রড ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছে। আহতদের অনেকেই হাসপাতালে চিৎসাধীন আছেন।

নির্বাচন থেকে আমাদের সরিয়ে দিতে চায় সরকার: ফখরুল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ