বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

১২টি দেশকে ব্ল্যাক লিস্টে ফেলল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র ১২ টি দেশকে ব্ল্যাক লিস্টে ফেলল । এই তালিকায় রয়েছে ইরান, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান, সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, মিয়ানমার, কমোরোস, ইরিত্রিয়া ও সৌদি আরব।

গ্লোবাল টাইমস'র সূত্রে জানা যায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত মঙ্গলবার এক বিবৃতিতে এই তালিকা প্রকাশ করেন।

বিবৃতিতে পম্পেও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার সুযোগ উন্মোচন করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।

বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট তৈরি করতে গিয়ে মার্কিন প্রশাসনের এমন রিপোর্টকে ভুল পদ্ধতির অনুসরণ এবং অতিরঞ্জন বলে দাবি করছে তালিকায় থাকা দেশগুলো।

পাকিস্তানের পক্ষ থেকে এমন রিপোর্টের প্রতিবাদে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানে একাধিক ধর্মের মানুষ একসঙ্গে বাস করেন এবং পাকিস্তানের সংবিধানে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা আছে। সেই কথা মার্কিন প্রশাসনের ওই রিপোর্টেও বলা আছে। তারপরও মার্কিন প্রশাসন এমন সিদ্ধান্ত ব্যক্ত করল কেন!

বিবৃতিতে পাকিস্তান ওই রিপোর্টকে সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট বলে মনে করছে।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ