বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ ঢাকায় বিস্ফোরণে দগ্ধ ৩, আইসিইউতে একজন বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম

সরকারের নির্দেশে ড. কামালের ওপর হামলা: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের নির্দেশেই মীরপুর বুদ্ধিজীবী সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ড. কামাল ও ঐক্যফ্রন্ট নেতাদের গাড়িবহরে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মলেন একথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটেছে। সরকার প্রধানের নির্দেশেই এমন হামলা হয়েছে বলে অভিযোগও করেন তিনি।

নির্বাচনে নিয়ে তৃতীয় শক্তির ষড়যন্ত্র শুরু হয়েছে, প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্য কুটিল ষড়যন্ত্রের আভাস বলেও মন্তব্য করেন তিনি। সারাদেশে নেতা-কর্মীদের ওপর হামলা মামলার বন্ধ করে নির্বাচনী পরিবেশের সৃষ্টির আহবান জানান রিজভী।

সূত্রমতে এসময় ড. কামালের বহরে থাকা বেশ কয়েকটি প্রাইভেট কার ভাঙচুর করে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে ড. কামালকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন তার সমর্থকরা। শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ড. কামাল শহিদ বুদ্ধিজীবীদের কবর স্থানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান গেট দিয়ে বের হচ্ছিলেন৷ এসময় তার ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ড. কামালের ওপর হামলার অভিযোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ