শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফেনীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

তারা সদর উপজেলার ছনুয়া গ্রামের আবদুস সোবহানের ছেলে নূর মোহাম্মদ মুন্সী (৪৫) ও নূর নবী চৌধুরী (৪০)।

আজ বিকালে মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মুহাম্মদ আব্দুল আউয়াল বলেন, বাড়ি থেকে মোটরসাইকেলে করে ফেনী শহরে যাচ্ছিলেন দুই ভাই। চট্টগ্রামগামী একটি বাস চাপা দিলে নূর নবী ঘটনাস্থলে মারা যান। আহত হন তার ভাই নূর মুন্সী।

স্থানীয়রা তাদের ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে নেওয়ার পথে নূর মুন্সী মারা যান।

বাসটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানায় পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

বরিশালে হাতপাখা কর্মীর মাথা থেতলে দিলো দুর্বৃত্তরা

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ