শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭ ঘন্টা যানজটে ভোগান্তিতে যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ মেঘনাঘাট থেকে প্রায় ৭ কিলোমিটার রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রতিদিনই যাত্রীদের এ ভোগান্তি পোহাতে হয় বলে জানা যায়।

তিন তিনটি পয়েন্টে গাড়ি বিকল হওয়ায় গাড়ি চলছে ধীর গতিতে। এরফলে ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তিতে পড়েছে চালক ও যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকে। সিদ্ধিরগঞ্জের মাদানীনগর, বন্দর ক্যাসেল রেস্টুরেন্ট ও মেঘনা পয়েন্টে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৩টি গাড়ি বিকল হয়ে পড়ে। এতে আটকা পড়ে চট্টগ্রামগামী গাড়িগুলো।

যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মুহাম্মদ কাইয়ুম। মেঘনা, সোনারগাঁ এ এলাকাগুলোতে প্রায় দিন ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থেকে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

সরকারের নির্দেশে ড. কামালের ওপর হামলা: রিজভী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ