শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কাভার্ড ভ্যানের চাপায় ২ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার শ্যামলীতে কাভার্ড ভ্যানের চাপায় সাকিবুল ইসলাম ও তায়েব নামে মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবুল ইসলাম তেজগাঁও কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলো বলে জানা যায়।

নিহতের স্বজনরা বলেন, মিরপুর থেকে শ্যামলী হয়ে ইউটার্ন করার সময় একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়।

ঘটনাস্থলেই তায়েবের মৃত্যু ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় সাকিবুল ইসলামের।

নিহতের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় চালক ও কাভার্ড ভ্যানটিকে আটক করেছে শেরে বাংলা থানা পুলিশ।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ