বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

৩০ ডিসেম্বর এ সরকার পতনের দিন: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী একাদশ জাতীয় নির্বাচনের পথসভায়  ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আগামী ৩০ ডিসেম্বর এই স্বৈরাচার সরকারের পতনের দিন। জনগণই পারে ধানের শীষে একটি করে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, এ সরকার আবারও ক্ষমতায় আসার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে যাচ্ছে। তাদের দুর্নীতি, নির্যাতন, নিপীড়ন ও গণতন্ত্র ধংস দিন দিন চরম পর্যায়ে পৌঁছেছে। জাতির এ কঠিন সঙ্কটে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যার মাধ্যমে আমরা পরিবর্তন আনতে পারি।

বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ধানের শীষে ভোট দিয়ে সরকার পতনের পর খালেদা জিয়াকে মুক্ত করারও আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ- সভাপতি পয়গাম আলীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা ।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ