বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

২০১৯ সালে বাংলাদেশের হজের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৯ সালে হজ পালনে বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন।

এ কোটার মধ্যে সরকারি কোটায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জনের কোটা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানা যায়।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে দ্বি-পাক্ষিক হজ চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ হজ অফিস, জেদ্দার একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের পক্ষে ধর্মসচিব মুহাম্মদ আনিছুর রহমান ও সৌদি সরকারের পক্ষে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাসাত চুক্তিতে সই করেন।

আনিছুর রহমানের নেতৃত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মুহাম্মদ মিজানুর রহমান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (হজ) এ বি এম আমিন উল্লাহ নুরী,কাউন্সিলর (হজ) মাকসুদুর রহমান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব এম. শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ