বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের লাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই সরকারি চাকরিতে মিলতে পারে লম্বা ছুটি, বেসরকারিতেও সুসংবাদ

পাবনায় ঐক্যফ্রন্টের আবু সাইয়িদের ওপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ ছেড়ে ঐক্যফ্রন্টে যোগ দেওয়া পাবনা-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাঁথিয়া বাজারের শিমুলতলা মোড়ে এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানা লিখিত অভিযোগ করা হয়েছে।

জস্থানীয় সূত্র জানায়, বেড়া উপজেলার নিজ বাসা থেকে সাঁথিয়ার ধোপাদহ এলাকায় নির্বাচনি জনসভায় যাচ্ছিলেন অধ্যাপক আবু সাইয়িদ। বেলা ১১টার দিকে তার গাড়িবহরটি সাঁথিয়া বাজারের শিমুলতলা মোড়ে পৌঁছালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এসময় তার দু’টি গাড়ি ভাঙচুর করা হয়। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সাঁথিয়া থানায় নিয়ে যান।

ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা এখনো জানা যায়নি। এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন, আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ