বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

নৌকা জিতলে প্রতিটি গ্রাম শহর হবে: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট চেয়ে বলেন, নৌকা জিতলে প্রতিটি গ্রাম শহরের সুবিধা পাবে।

আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা আরো বলেন, নৌকা মার্কা মানেই স্বাধীনতা, নৌকা মার্কা মানেই উন্নয়ন। তাই ৩০ ডিসেম্বরের নির্বাচনে সারাদেশে নৌকাকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

তিনি বক্তব্যে আরো বলেন, স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী, গণহত্যা পরিচালনাকারী, অগ্নিসন্ত্রাসীদের ভোটযুদ্ধে হরিয়ে দেশকে রক্ষা করতে হবে।

শেখ হাসিনা বক্তব্যের শুরুতেই তিনি বিগত ১০ বছরে তার সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম ও মানিকগঞ্জ-৩ আসনে জাহিদ মালেক স্বপনের পক্ষে ভোট চান শেখ হাসিনা।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ