বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

তুরস্কে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪, আহত ৪৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের রাজধানী আঙ্কারায় এক ট্রেন দুর্ঘটনায় অন্তত চার জন নিহত ও কমপক্ষে আরও ৪৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

দ্রুতগতিতে চলা একটি ট্রেনের সঙ্গে অন্য একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে যায়। আঙ্কারার গভর্নর ভাসিপ সাহিন বলেন, ‘রেললাইন পরিদর্শনে আসা একটি রেল ইঞ্জিনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনটির ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে।’

দুর্ঘটনার পর উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আঙ্কারা থেকে কোনিয়া অভিমুখে ট্রেনটি যাচ্ছিলো বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। তারা আরও জানায়, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ