শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক ভটভটি চালক ও পথচারী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

উপজেলার মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের কুলপালা গ্রামে আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনায় আহত দুইজন ভটভটির যাত্রী বলে আলমডাঙ্গা থানার ওসি আবু জিহাদ মুহাম্মদ ফখরুল আলম খান জানান।

নিহতরা হলেন ভটভটি চালক সদর উপজেলার পীরপুর গ্রমের আলী হোসেনের ছেলে ভটভটি চালক লিটন হোসেন , কুলপালা গ্রামের আকুল শেখের ছেলে রাকিব (২২) ও সাকিব (১২)।

ওসি আবু জিহাদ বলেন, মেহেরপুর থেকে চুয়াডাঙ্গাগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ভটভটির চালক ঘটনাস্থলেই মারা যান।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ