বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

দেশের উন্নয়নে আ. লীগকে বিজয়ী করুন: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ এলাকা গোপলগঞ্জের কোটালীপাড়ায় নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার ঘোষণা দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বিকেল ৪টার দিকে শেখ লুৎফর রহমান কলেজ মাঠ প্রাঙ্গণের জনসভা মঞ্চে উপস্থিত হন তিনি। তার সঙ্গে রয়েছেন ছোটবোন শেখ রেহানাসহ আরো অসংখ্য নেতাকর্মী।

একাদশ গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করছেন শেখ হাসিনা। এখান থেকে বেশ কয়েকবার প্রতিনিধিত্বও করেছেন তিনি।

স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ।

সমাবেসে বক্তব্যকালে তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে বলেন, নৌকায় ভোট দিয়ে কেউ দু:খিত হয় না, নৌকায় ভোট দিয়ে মানুষ সুখি হয়।

যারা আগুন সন্ত্রাস করে তাদেরকে বিজয় করলে দেশের পরিবেশ অশান্ত হবে। দেশের উন্নয়নে আ. লীগকে বিজয়ী করুন।

দেশ ও জাতীকে সমৃদ্ধশালী করতে নৌকায় ভোট দিন। কোটালী পাড়ার এ সমবেশে উপস্থিত ছিলেন, চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস। বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, লে. কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান প্রমুখ।

পুলিশ সদর দফতরে বিএনপির প্রতিনিধিদল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ