বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনি প্রচারে যাওয়ার সময় ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানও এ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনি প্রচার চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে। এসময় বহরের ৫টি গাড়ি ভাঙচুর করা হয়।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের অভিযোগ, মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছেন মির্জা ফখরুল। সেখান থেকে ঠাকুরগাঁওয়ে যাওয়ার সময় তার গাড়িবহরে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কমপক্ষে ১০/১৫ জন আহত হন।

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটলেও তিনি অক্ষত আছেন বলে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর রহমান জানান। এদিকে, হামলাকারীদের সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সার্কেলের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ