শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুরে নর্থ চ্যানেল ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গোলডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

নিহত ইউসুফ আল মামুন (৪০) ওই ইউনিয়নের গোলডাঙ্গী গ্রামের নুরা বেপারীর ছেলে।

জানা যায়, নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ইউসুফ আল মামুন গোলডাঙ্গী বাজারে বসে গল্প করছিল। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে দেখে কটাক্ষ করে নানা মন্তব্য করে।

মামুন প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তার ওপর চড়াও হয়। এ সময় তিন থেকে চার ব্যক্তি মামুনকে মারধর করে। এতে মামুন গুরুতর আহত হয়। মামুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার সময় হামলাকারীরা আওয়ামী লীগ কর্মী লালন ফকিরকে পিটিয়ে আহত করে। তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের আত্মীয়রা বলেন, বিএনপির নেতাকর্মীরা মামুনকে কিলঘুষি ও লাথি মেরে হত্যা করেছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা জানান, স্থানীয় কয়েক বিএনপি নেতা মামুনের ওপর হামলা চালিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ