শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকা থেকে ৫৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোবাবার (৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু করে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল পর্যন্ত মাদক বিরোধী অভিযান চলে ডিএমপির বিভিন্ন থানা এলাকায়।

ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের এ অভিযানে ৫৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৫৩২ গ্রাম হেরোইন, ৮০০ গ্রাম গাঁজা, ১২৮বোতল ফেন্সিডিল ও ৩১টি ইনজেকশন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা দায়ের হয়েছে।

হাটহাজারীতে আলেমদের বৈঠকে ৭ সিদ্ধান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ