বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ উচিত নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রগতিশীল সমাজবাদী পার্টির (লোহিয়া) প্রধান শিবপাল যাদব।

আজ রোববার উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে এক বিশাল সমাবেশে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেছেন বলে জানা যায়।

শিবপাল যাদব বাবরি মসজিদের জায়গায় রাম মিন্দর নির্মাণের বিরুধিতা করে বলেন, অযোধ্যার বিতর্কিত জমিতে বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করা উচিত নয়। রাম মন্দির নির্মাণ করতে হলে তা সরযু নদির তীরে তৈরি করো। দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দেয়ায় ফের আমাদের আন্দোলনে নামতে হবে।

শিবপাল যাদব আরো বলেন, বিজেপিকে হটানোর জন্য আমরা সমাবেশ করেছি। এই ঐতিহাসিক দিনে দলিত, পিছিয়েপড়া শ্রেণি, কৃষক ও তরুণরা এখানে সমবেত হয়েছেন। বিজেপি সরকারের জন্য সকলেই দুঃখিত, দেশ আজ সঙ্কটের মধ্যে রয়েছে।

বিজেপি সরকার এক ভাইয়ের সঙ্গে অন্য ভাইয়ের লড়াই বাধিয়ে দিচ্ছে। এই সমাবেশ থেকে দেশের কল্যাণের জন্য মজবুত সিদ্ধান্ত নিতে হবে। এখান থেকেই নয়া অধ্যায় শুরু করতে হবে।

উত্তর প্রদেশের সাবেক সমাজবাদী পার্টির নেতা দলীয় কোঁদলের জন্য দল ছেড়ে প্রগতিশীল সমাজবাদী পার্টি (লোহিয়া) দল গঠন করে নতুন করে রাজনৈতিক ময়দানে নেমেছেন। সূত্র: রেডিও তেহরান

একক প্রার্থীতে নৌকা ও ধানের শীষকে ছাড়িয়ে হাতপাখা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ