বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই

ডেইরি পণ্যের উন্নয়নে বাংলাদেশকে ৫০০ মিলিয়ন দেবে বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশকে প্রাণিসম্পদ ও ডেইরি পণ্যের উন্নয়নে ৫শ মিলিয়ন ডলার দেবে বিশ্ব ব্যাংক। দেশের ক্রমবর্ধমান ডিম, মাংস ও দুধের চাহিদা পূরণ এবং এর মাধ্যমে নাগরিকদের পুষ্টি গ্রহণ বৃদ্ধিতে এত পরিমান ডলার প্রদান করা হবে।

বিশ্ব ব্যাংক সম্প্রতি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, ২ মিলিয়ন ছোট পরিবারভিত্তিক কৃষক এবং ক্ষুদ্র ও মাঝারি কৃষিপণ্যভিত্তিক উদ্যোক্তার পণ্যের প্রসার ও বাজার সৃষ্টি হবে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে।

বাংলাদেশে প্রাণিসম্পদ পণ্যের উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশ তার জনগণের খাদ্য চাহিদা পূরণে সক্ষম হবে জানিয়ে বাংলাদেশ, ভুটান ও নেপালে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফন বলেন, প্রকল্পটিতে পল্লী অঞ্চলে নারী, যুবক ও অস্বচ্ছলদের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।

দেশের মোট শ্রমশক্তির ১৪ শতাংশ প্রাণিসম্পদ খাতে রয়েছে। কিন্তু পল্লীর ৭০ শতাংশ পরিবার এই প্রাণিসম্পদ উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত।

বিশ্বব্যাংক এ সহায়তা দিচ্ছে এজন্য যে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে বছরে ১ দশমিক ৫ বিলিয়ন ডিম, ০ দশমিক ৫ মিলিয়ন টন মাংস ও ৫ দশমিক ৯ মিলিয়ন টনেরও বেশি দুধের ঘাটতি দেখা দিতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিদায়কালে হাটহাজরীতে যা বলে গেলেন আল আকসার ইমাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ