শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘রাসুলের আদর্শ মানলে সাদপন্থীরা নবীর ওয়ারিসের ওপর হামলা চালাতো না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১ ডিসেম্বর ইজতেমা মাঠে সাদপন্থীদের তান্ডব মুসলমানদের ওপর ইংরেজদের প্রোপাগান্ডাকেও হার মানিয়েছে। যদি তারা রাসুল সা. এর সীরাত এর ওপর অটল থাকতো তাহলে কখনোই এমন নাজুক মুহূর্তে দুঃসাহস দেখাতে পারতো না।

আজ শুক্রবার রাজধানীর পল্টনস্থ জমিয়ত মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরী আয়োজিত সত্যের দিশারী মুক্তির দূত রাসুল সা. এর সীরাত শীর্ষক আলোচনা সভায় মাওলানা জুনায়েদ আল হাবীব এসব কথা বলেন।

তিনি বলেন, এ হামলার মূল হোতা ইঞ্জিনিয়ার ওয়াসিফ, নাসিমরা নিরীহ মাদরাসা ছাত্রদের অতর্কিত আক্রমণ করে এটাই বুঝাতে চেয়েছে যে, তারা ভিনদেশীদের এজেন্ট হয়ে বাংলাদেশ থেকে বিশ্ব ইজতেমা বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছে।

তিনি আরো বলেন, সাদপন্থীরা রাসুলের সীরাত অধ্যায়ন ও আমল করলে নবীর ওয়ারিসদের হতাহত করে একথা বলতে পারতো না। তাদের এই তান্ডব রানী হায়েনা ইসাবেলার কুখ্যাত ইতিহাসকেও হার মানিয়েছে।

তিনি আরো বলেন, যারা বাংলাদেশ থেকে দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমা বন্ধ করে একঢিলে দুই পাখি মারার পায়তারা করছেন, তারা সাম্রাজ্যবাদের দালাল।

নগর সিনিয়র সহ সভাপতি মুফতি মুহাম্মাদুল্লাহ কাসেমী এর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ এর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী মুনীর হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদিন, জমিয়ত ঢাকা মহানগরী এর শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রুহুল আমিন, ঢাকা মহানগর সহ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, ইমাদুদ্দীন হামদুল্লাহ, সহ সাধারণ সম্পাদক শাহজাহান নূর প্রমুখ।

সাদপন্থীদের হামলায় গুরুতর আহত এক মুক্তিযোদ্ধার আকুতি!

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ